Posts

Showing posts from October, 2021

Katarivog সুস্বাদু ও সুগন্ধি চাউলের নাম

Image
 সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের রয়েছে নিজস্ব গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য যা একান্তই নিজের। আজকে দিনাজপুরের কাটারীভোগ ধান যেকারণে বিখ্যাত সে বিষয়ে জানাব:-       এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হওয়ায় নানা রকমের ফসলের চাষ হয়ে থাকে এখানে। কাটারী ভোগ ও কালিজিরা ধান, সুগন্ধি ধানের ধবধবে সাদা চিড়ে, সুমিষ্ট আম, লিচু উৎপাদনের জন্য বিখ্যাত  জেলা। উৎপন্ন কাটারী ভোগ ও কালিজিরা ধান দেশ ও বিদেশে ব্যাপক ভাবে সমাদৃত। এছাড়াও এখানে গম, ভুট্টা, আলু, বেগুন, টমেটো প্রভৃতি ফসলের চাষাবাদ হয়ে থাকে। দিনাজপুরের নিজস্ব ঐতিহ্য কাটারিভোগ ধান । এ ধান থেকে উৎপন্ন চাল যেমন সুগন্ধি যুক্ত তেমনি খেতেও সুস্বাদু। কাটারী ভোগ ধানের চাষাবাদের আবাদের সঠিক ইতিহাস জানা না গেলেও বিভিন্ন তথ্যে দেখা যায়, কাটারিভোগ দিনাজপুরের আদি ও অকৃত্রিম ধান। ধারনা করা হয়, একশ বছর আগে থেকেই দিনাজপুর জেলায় সুগন্ধি কাটারিভোগের চাষাবাদ হয়ে আসছে। কাটারী ভোগ ধান দেখতে অনেকটা ছুরির মত, ছুরি যেমন মাথার দিকে চোখা ও একটু খানি বাঁকা ঠিক তেমনি। কাটারিভোগের চাল অনেকটাই সুগন্ধীযুক্ত। কাটারি ভোগের চিড়া হালক...